Skip to content

সেপটিক ট্যাংকে পড়া মোবাইল তুলতে গিয়ে প্রাণ হারালেন দুজন

FSM Network December 3, 2022 1 min read

মোবাইল ফোন উদ্ধারে গিয়ে সেপটিক টেংকে পড়ে ফটিকছড়িতে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের হলুদিয়া গ্রামের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান।

মৃতরা হলেন- ওই এলাকার আম্বার আলীর ছেলে মুহাম্মদ ইসমাইল (৪০) এবং তার প্রতিবেশী আবদুল মালেকের ছেলে আবদুল কালাম (৩৯)।

৭ নম্বর হলুদিয়া ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে ঘরের লাগোয়া টয়লেটে গিয়ে ইসমাইলের মোবাইল ফোন সেপটিক ট্যাংকে পড়ে যায়। সেটি উদ্ধার করার জন্য টাংকের ভেতর নেমে আটকে যায়।

“আটকে যাওয়ার পর উদ্ধারের জন্য চিৎকার করতে থাকলে কালামও এসে ট্যাংকে পড়ে যায়।”

পরে সেপটিক ট্যাংকের পাশের মাটি কেটে স্থানীয়রা দুজনের লাশ উদ্ধার করে বলে জানান ইউপি সদস্য নজরুল।

গ্যাসের বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

Published December 3, 2022
Related stories

Keep reading

More News
News
Sep 7, 2023FSM Network

Gender and WASH roundtable in India

Uttam Kumar Saha, from FSM Network and Practical Action, had the privilege of participating in a significant event...

Read story
News
Dec 3, 2022FSM Network

Waste could save our soil

With rising concerns about the condition of soil fertility in Bangladesh, various stakeholders are trying to promot...

Read story